ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১

মেসেঞ্জার ছাড়াই ফেসবুকে অডিও-ভিডিও কল করা যাবে

আকাশ আইসিটি ডেস্ক :  

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০১৪ সালে ফেসবুক নিজের সঙ্গে জুড়ে নেয় মেসেঞ্জারকে। ফেসবুক ব্যবহারকারীদের ভয়েস ও ভিডিও কল এবং চ্যাটের জন্য ব্যবহার করতেই হয় মেসেঞ্জার। তবে দ্রুতই বদলাচ্ছে সেই নিয়ম। এবার ফেসবুকেই করতে পারবেন ভয়েস ও ভিডিও কল।

ফেসবুক অ্যাপের মধ্যেই ভয়েস এবং ভিডিও কলের সুবিধা যুক্ত করতে চলেছে। আর এই সুবিধা যুক্ত হয়ে যাওয়ার পর আলাদা করে আর মেসেঞ্জার অ্যাপ ইনস্টল রাখতে হবে না ব্যবহারকারীদের।

ফেসবুকের মূল অ্যাপেই ভিডিও ও ভয়েস কলের সুবিধা মিলবে এবার। বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই ফিচার। ফেসবুক ব্যবহারকারীদের কাউকে ম্যাসেজ করতে অথবা ভিডিও-ভয়েস কলের জন্য ব্যবহার করতে হয় ম্যাসেঞ্জার। যা অত্যন্ত সমস্যার বলেই দাবি বহু মানুষের। অনেকেই এর জন্য বিরক্তও হন। সেই কারণেই এই সিদ্ধান্ত।

হোয়াটস অ্যাপ ও মেসেঞ্জারের মধ্যে মেলবন্ধনের চিন্তাভাবনা করছে জুকারবার্গের সংস্থা। এর আগে ইনস্টাগ্রামের সঙ্গে নিজেদের জুড়েছিল ফেসবুক। এর ফলে ইনস্টাগ্রাম ব্যবহার আরও সহজ উঠেছিল।

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে অডিও কল, ভিডিও কল এবং চ্যাট করার জন্য আলাদাভাবে মেসেঞ্জারের প্রয়োজন হয় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

মেসেঞ্জার ছাড়াই ফেসবুকে অডিও-ভিডিও কল করা যাবে

আপডেট সময় ১০:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১