ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুগল ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তা ঝুঁকি

আকাশ আইসিটি ডেস্ক :  

গুগল ক্রোম ব্রাউজারে বেশ কিছু নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল। প্লাটফর্ম নির্বিশেষে ক্রোমের ওয়েব সংস্করণে ওই নিরাপত্তা দুর্বলতাগুলোর উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্সের মতো বহুল ব্যবহৃত সব অপারেটিং সিস্টেমই আছে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে।

বেশিরভাগ ব্যবহারকারী ক্রোম ব্রাউজার আপডেট করার আগ পর্যন্ত নিরাপত্তা দুর্বলতার বিস্তারিত রয়েছে যে ওয়েব পেজগুলোতে তার লিংকে প্রবেশাধিকার সীমিত করে রাখার কথা জানিয়েছে গুগল। সাম্প্রতিক ব্লগ পোস্টে গুগল জানায়, বেশিরভাগ ব্যবহারকারী আপডেট করার আগ পর্যন্ত বাগের বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট লিংকে প্রবেশাধিকার সীমাবদ্ধ করে রাখা হবে। অন্যান্য প্রকল্প নির্ভর করে, তৃতীয় পক্ষের এমন কোনো লাইব্রেরিতে বাগগুলো পাওয়া গেলেও সেটি ঠিক হওয়ার আগ পর্যন্ত প্রবেশাধিকার সীমাবদ্ধ করে রাখব আমরা।

গুগল যেসব বাগের কথা বলেছে তার মধ্যে দুটি টাইপ কনফিউশন ইন ভি৮-এর সঙ্গে সংশ্লিষ্ট। চারটি বাগ আছে প্রিন্টিং, এক্সটেনশন এপিআই, ওয়েবআরটিসি এবং অ্যাঙ্গলে। শেষ বাগটি চিহ্নিত করা হয়েছে রেস ইন ওয়েবঅডিওতে। ব্যবহারকারী ওই নিরাপত্তা ঝুঁকির ভুক্তভোগী কিনা, সেটা জানতে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারের সেটিং মেনুতে। সেখান থেকে হেল্প, তারপর অ্যাবাউট গুগল ক্রোম অংশের নিচে দেখা যাবে যে ক্রোমের কোনো সংস্করণটি চলছে কম্পিউটারে। ব্রাউজার সংস্করণটি যদি ৯২.০.৪৫১৫.১৫৯ হয়, তাহলে দুশ্চিন্তার কারণ নেই। কারণ ক্রোমের সর্বশেষ সংস্করণটি চলছে পিসিতে। যদি সেটা না হয়, তবে অ্যাবাউট সেকশনেই গুগল জানিয়ে দেবে যে আপডেট ইনস্টল করে রিস্টার্ট করতে হবে ব্রাউজার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুগল ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তা ঝুঁকি

আপডেট সময় ১০:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১