ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝড়ের তাণ্ডবে ‘টাইগার থ্রি’র শুটিং সেটের ব্যাপক ক্ষতি

আকাশ বিনোদন ডেস্ক :

শুরু হয়েছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটির নবম সিনেমা ‘টাইগার থ্রি’র শুটিং। কিন্তু করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে সেট তৈরি থাকার পরও সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে।

সম্প্রতি ভারতের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় তকতে আঘাত হেনেছে। এতে মুম্বাইয়ে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার থ্রি’-র শুটিং সেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শুটিং বন্ধ থাকায় কোনো মানুষের ক্ষতি হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্র্যাউন্ডে দুবাইয়ের বাজারের আদলে এক বিশাল সেট তৈরি করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেটের ক্ষতি হওয়ায় বেশ লোকসান গুনতে হচ্ছে প্রযোজককে। এখন ক্ষতি হওয়া অংশটুকু আবারও পুনরায় তৈরি করতে হবে।

এদিকে, ফিল্ম সিটিতে তৈরি হওয়া সঞ্জয়লীলা বানসালীর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র কোনো ক্ষতি হয়নি। কারণ নির্মাতা সেট বাঁচাতে আগেই ব্যবস্থা নিয়েছিলেন।

সালমান খানের ‘টাইগার’ সিরিজের ‘টাইগার থ্রি’ সিনেমাটি পরিচালনা করছেন মণীশ শর্মা। প্রযোজক যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমাতেও ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো নতুন কিছু মুখ দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝড়ের তাণ্ডবে ‘টাইগার থ্রি’র শুটিং সেটের ব্যাপক ক্ষতি

আপডেট সময় ১১:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১