ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

চার্চিলের আঁকা দুর্লভ ছবিটি বেচে দিলেন জোলি

আকাশ বিনোদন ডেস্ক : 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উিইনস্টন চার্চিলের আঁকা দুর্লভ ছবিটি বিক্রি করে দিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। নিলামে এই চিত্রকর্মটির দাম উঠেছে ৮২ কোটি টাকা (৭ মিলিয়ন পাউন্ড)।

১৯৪৩ সালের জানুয়ারিতে মরোক্কোতে ক্যাসাব্লাঙ্কা কনফারেন্সে যোগ দিয়েছিলেন চার্চিল। তখন উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। নাৎসি জার্মান বাহিনীকে পরাস্ত করার পরবর্তী রণকৌশল নির্ধারণ করেন তারা। এমন সময়ে ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’ নামে একটি ছবি এঁকেছিলেন চার্চিল। এটি চার্চিলের আঁকা সবচেয়ে বিখ্যাত চিত্রগুলোর অন্যতম। ছবিটি রুজভেল্টকে উপহার দিয়েছিলেন চার্চিল।

উইনস্টন চার্চিলের আঁকা বিখ্যাত ছবি ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’

২০১১ সালে ব্র্যাড পিট এই দুর্লভ চিত্রকর্মটি জোলিকে উপহার দিয়েছিলেন। তখন থেকে এটি জোলির শিল্পকর্মের সংগ্রহে ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ছবিটি কিনে নিয়েছেন নিলামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

চার্চিলের আঁকা দুর্লভ ছবিটি বেচে দিলেন জোলি

আপডেট সময় ১০:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১