ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

নেটওয়ার্কের জন্য তরঙ্গ নিলামে যাচ্ছে বিটিআরসি

আকাশ আইসিটি ডেস্ক : 

দুই ব্যান্ডের অব্যবহৃত তরঙ্গ (স্পেকট্রাম) আগামী ৮ মার্চ নিলাম করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ নিলামে দেশের চারটি মোবাইল ফোন অপারেটর অংশ নিচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসির এক কর্মকর্তা।

এ নিয়ে বিটিআরসি বিজ্ঞপ্তিও জারি করেছে।

প্রয়োজনীয় পরিমাণ তরঙ্গ না থাকায় মোবাইল ফোন অপারেটরগুলো মানসম্মত সেবা দিতে পারছে না বলে অভিযোগ জানিয়ে আসছিল। তরঙ্গ স্বল্পতায় নেটওয়ার্ক সমস্যাসহ কলড্রপ, অধিক পরিমাণ কলিং কানেকশন টাইম প্রয়োজন পড়ে।

বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছেন, ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডে সাত দশমিক চার মেগা হার্টজ তরঙ্গ মোট পাঁচটি ব্লকে নিলাম করা হবে। দশমিক ৪৪ মেগা হার্টজ তরঙ্গে দুটি, দুই দশমিক দুই মেগা হার্টজ তরঙ্গে দুটি এবং দুই দশমিক চার মেগা হার্টজ তরঙ্গে একটিসহ মোট পাঁচটি ব্লকে এ নিলাম হবে। নিলামের ভিত্তিমূল্যে ২০১৮ সালের ভিত্তিমূল্য অর্থাৎ ৩১ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

২১০০ মেগা হার্টজ ব্যান্ডে ২০ মেগা হার্টজ ব্যবহারযোগ্য তরঙ্গ পাঁচ মেগা হার্টজ করে মোট চারটি ব্লকে নিলাম করা হবে এবং এর ভিত্তিমূল্য ২০১৮ সালের নিলামের ভিত্তিমূল্য ২৭ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নিলামের শর্ত অনুযায়ী কোনো অপারেটর যদি ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডে নিলামে অংশগ্রহণ না করে তাহলে তাকে ২১০০ মেগা হার্টজ ব্যান্ডে অংশ নিতে দেওয়া হবে।

২০১৮ সালে দেশে ফোর-জি চালু করার জন্য তরঙ্গ নিলাম করে বিটিআরসি। মোট ১১টি ব্লকে ৪৬ দশমিক ৪ মেগা হার্টজ তরঙ্গ নিলামের জন্য ছিল। এর মধ্যে তিনটি ব্লকে ১৫ দশমিক ৬ মেগা হার্টজ বিক্রি হয়। তখন অপারেটররা বলেছিল ৬৭ শতাংশ তরঙ্গ অবিক্রিত হওয়ার মূল কারণ উচ্চমূল্য।

টুজির ৯০০ মেগা হার্টজ ব্যান্ডে আট দশমিক চার মেগা হার্টজ ও ১৮০০ মেগা হার্টজ ব্যান্ড ১২ দশমিক ৪ মেগা হার্টজ এবং থ্রি জির ২১০০ মেগা হার্টজ ব্যান্ডে ২০ মেগা হার্টজ ব্যবহারযোগ্য রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

নেটওয়ার্কের জন্য তরঙ্গ নিলামে যাচ্ছে বিটিআরসি

আপডেট সময় ০৯:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১