ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬-১৪ মার্চ বঙ্গবন্ধু স্যাটেলাইট সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে

আকাশ আইসিটি ডেস্ক :

সৌর ব্যতিচার বা সান আউটেজের কারণে আগামী ৬ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, সৌর ব্যতিচার প্রাকৃতিক একটি স্বাভাবিক ঘটনা।

সৌর ব্যতিচারের কারণে সব স্যাটেলাইটেরই সম্প্রচারে বিঘ্ন ঘটে।

বিএসসিএল জানায়, আগামী ৬ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট, ৭ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১১ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৪ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৫ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৫ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৬ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৪ মিনিট, ১৩ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১২ মিনিট ও ১৪ মার্চ সকাল ১০টা থেকে ৯ মিনিট সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে। প্রাকৃতিক এ স্বাভাবিক ঘটনার জন্য স্যাটেলাইট কোম্পানি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নেওয়া টিভি চ্যানেল, প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবা ও ডাচ বাংলার এটিএম বুথের সেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

ইন্টারনেট ঘেটে জানা যায়, সৌর ব্যতিচার আলোর একটি ধর্ম, যা কণিকা তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা না করা গেলেও তরঙ্গ তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়।

বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের টেলিভিশন চ্যানেল, দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা, ডাচ বাংলা বুথের সেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, সৌর ব্যতিচারে থার্মাল নয়েজের কারণে ট্রান্সপন্ডারে বিম অ্যাফেকটেড হতে পারে। এ সময় নয়েজ লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নয়েজ লেভেল খুব বেশি বেড়ে গেলে টিভি পর্দা ঝিরিঝিরি বা শব্দ হয় বা বন্ধ হয়ে যায়।

শাহজাহান মাহমুদ বলেন, আমরা আগে থেকেই জানিয়ে দিলাম যাতে মানুষ মনে না করে আমাদের কোম্পানি বা ইঞ্জিনিয়ারদের কোনো ত্রুটি নয়। এটা প্রাকৃতিক ঘটনা।

পৃথিবীর সব স্যাটেলাইটের ক্ষেত্রে এ সমস্যা হবে বলে জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬-১৪ মার্চ বঙ্গবন্ধু স্যাটেলাইট সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে

আপডেট সময় ১০:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১