ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশে ই-কমার্সের বাজার প্রায় ২ বিলিয়ন ডলার

আকাশ আইসিটি ডেস্ক :  

ই-কমার্স আজকের বাংলাদেশের প্রসারমান অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হয়েছে। বাংলাদেশে এখন ই-কমার্সের বাজার প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার।

২০২৩ সাল নাগাদ তা তিন বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) পূর্বাচল ক্লাবে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম আয়োজিত দু’দিনব্যাপী উই কালারফুল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের সবচেয়ে নারীবান্ধব সরকার। দৃঢ় মনোবল নিয়ে করোনা মহামারির মধ্যেও নারী ই-কমার্স উদ্যোক্তারা লাখ-লাখ টাকার পণ্য বিক্রি করার মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের পরিবারকে সাহায্য করেছেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও শিক্ষার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বেশ কয়েকজন নারী ই-কমার্স উদ্যোক্তা দশ লাখ টাকার অধিক পণ্য বিক্রি করেছেন। এসব নারী উদ্যোক্তারা কখনো মনোবল হারাননি। তারা দেশজুড়ে লকডাউনের মধ্যেও থেমে থাকেননি।

‘বাসায় থেকে উইয়ের নির্দেশনা মেনে নিয়মিত কাজ করে গিয়েছেন। কোভিডের এই গভীর সংকটময় সময়ে তারা ই-কমার্সের মাধ্যমে শুধু আত্মনির্ভরই হননি বরং নিজেদের পরিবারকেও সাহায্য করেছেন। ’

ড. মোমেন বলেন, বর্তমান সরকার উদ্যোক্তা সৃস্টিতে হাইটেক পার্ক নির্মাণসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। অধিক সংখ্যক নারী উদ্যোক্তা আমাদের অর্থনীতির মূলধারায় যোগ দিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাসিমা আক্তার নিশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

দেশে ই-কমার্সের বাজার প্রায় ২ বিলিয়ন ডলার

আপডেট সময় ০৯:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১