ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রাণের অস্তিত্বের খোঁজে মঙ্গলে নাসার রোবট

আকাশ আইসিটি ডেস্ক :

করোনায় প্রায় বিধ্বস্ত বিশ্বের জন্য বিরাট সুখবরই বটে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে মঙ্গলগ্রহের মাটি ছুঁয়েছে নাসার তৈরি রোবট।

২৯৩ মিলিয়ন মাইল দূরের এই অভিযানের জন্য নাসার কর্মীরা উল্লাস করেছেন। জেজেরো নামে পরিচিত গ্রহটির বিষুবরেখার কাছে গভীর জ্বালামুখে আমেরিকান মহাকাশ সংস্থার পারসিভার্যান্স রোভার অবতরণ করেছে।

মিশনের উপপ্রকল্প ব্যবস্থাপক ম্যাট ওয়ালেস বলেন, আমি মনে করি, ভালো খবর হলো– মহাকাশযানটি ভালোভাবেই পৌঁছাতে পেরেছে।

পৃথিবীর নিকটতম গ্রহে রোভারটির পৌঁছানোর খবর আসার পর ক্যালিফোর্নিয়ার নাসার মিশন কন্ট্রোলের প্রকৌশলীরা আনন্দে লাফিয়ে ওঠেন।

ছয় চাকার এই যানটি আগামী অন্তত দুবছর মঙ্গলের পাথর খুঁড়ে নমুনা ও তথ্য সংগ্রহ করে দেখবে সেখানে অতীতে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল কিনা।

কোটি কোটি বছর আগে জেজোরো একটি বিশাল লেক ছিল বলে মনে করা হচ্ছে। সেখানে পানি ছিল, কাজেই প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও সেখানে ছিল।

বলা হচ্ছে, পারসিভার্যান্স হল মহাকাশে পাঠানো মানুষের বানানো সর্বাধুনিক অ্যাস্ট্রোবায়োলজি ল্যাব।

পৃথিবী থেকে মানুষ অবশ্য পারসিভের্যান্সের সফল অবতরণের বিষয়টি জানতে পেরেছে প্রায় ১১ মিনিট পর। মঙ্গল থেকে পৃথিবীতে সংকেত পৌঁছাতে ওই সময়টা লেগেছে।

কোভিড-১৯ মহামারিতে সামাজিক ও অর্থনৈতিকভাবে ভয়াবহ বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জন্য বৃহস্পতিবার পারসিভার্যান্সের অবতরণ বিরাট খুশির খবর নিয়ে হাজির হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে নাসার মঙ্গলযানের অবতরণ পর্যবেক্ষণ করেছেন; পরে টুইটারে তিনি অভিযান সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

প্রাণের অস্তিত্বের খোঁজে মঙ্গলে নাসার রোবট

আপডেট সময় ০৯:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১