ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ের সঙ্গেও সম্পর্কের জেরে পরকীয়া প্রেমিককে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

মায়ের সঙ্গে সম্পর্কের থাকার পর মেয়ের সঙ্গেও সম্পর্কে জড়ানোর জেরে রাজধানীর টিকাটুলিতে খুন হয়েছেন সজীব হাসান নামের সেই যুবক। মধ্যবয়সী প্রেমিকার হাতে পাঁচ টুকরো হওয়া সজীবের মরদেহ গতকাল উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার প্রেমিকা শাহনাজ পারভীন (৫০) শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান।

শাহনাজ পারভীনের স্বীকারোক্তির বরাতে পুলিশ জানান, প্রায় দুই বছর ধরে কে এম দাস লেনের ১৭/১ নম্বর বাড়ির চার তলার বাসায় গিয়ে সজীবের সঙ্গে ড্রেসে পুঁথি বসানোর কাজ করতেন শাহনাজ। তার ছেলেমেয়েরা বড় হয়েছে। বড় মেয়ে কলেজে পড়ে আর দুই ছেলে চাকরি করেন। স্বামী ব্যবসা করেন। এরই মাঝে সজীবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়।

‌এই সুবাদে পরকীয়া প্রেমিক সজীব তার বাসায় যাতায়াত করতেন। এর মধ্যে তার কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গেও সম্পর্কে জড়ান সজীব। বিষয়টি জানতে পেরে তিনি সজীবকে বেশ কয়েকবার সতর্ক করেন। কিন্তু বেপরোয়া থাকেন। সতর্কতাকে থোরাই কেয়ার করেন। এক পর্যায়ে সজীব তাকে মোবাইল ফোনে তার মেয়ের সঙ্গে সম্পর্ক করার ভিডিও দেখান। এটা দেখে তিনি লজ্জায় পড়ে সজীবকে খুনের পরিকল্পনা করেন শাহনাজ। এরই মাঝে গত ৮ ফেব্রুয়ারি সকালে ব্যাগে কাপড় ভরে তিনি সজীবের বাসায় ওঠেন এবং মেয়ের ভিডিও ডিলিট করতে বলেন। তখন সজীব তাকে জানান, যদি তার মেয়েকে ওই বাসায় আনতে পারে তবেই ভিডিও ডিলিট করা হবে। এবং সেটা দেখিয়ে সজীব তার (শাহনাজের) স্বামীর কাছ থেকে মোটা অংকের টাকা এনে দিতে বলেন। এসব বিষয় নিয়ে আলাপ করার এক পর্যায়ে সজীব ঘুমিয়ে পড়ে। তখন তিনি রান্নাঘর থেকে বটি এনে ঘুমন্ত সজিবকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন।

পুলিশ জানায়, শাহনাজ তিন দিন ধরে নিখোঁজ জানিয়ে গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তার স্বামী ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি হওয়ার পর মোবাইল ফোন ট্র্যাক করে শাহনাজের অবস্থান নিশ্চিত হয়ে সজীবের বাসায় যায় পুলিশ। সেখানে পারভীনকে পাওয়ার পাশাপাশি সজীবের পাঁচ টুকরো মরদেহ উদ্ধার হয়। এক কক্ষের বাসায় সজীব একা থাকতেন। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়ের সঙ্গেও সম্পর্কের জেরে পরকীয়া প্রেমিককে হত্যা

আপডেট সময় ১১:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১