ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু নতুন চাকরিতে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

মেহেরবানি করে সবাই টিকা নিন: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

সবাইকে প্রাণঘাতি করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আমরা যদি সবাই টিকা নিয়ে নেই, তাহলে কারো মধ্যে ছড়াতে পারবো না।

সেজন্য আমি সবাইকে অনুরোধ করছি মেহেরবানি করে টিকা নেবেন। সবাই টিকা নিয়ে নেন। সবদেশেই টিকা নিচ্ছে। সারাবিশ্ব টিকা নিচ্ছে, আমরা নেবো না কেন?

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

টিকা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে টিকা নিয়েছি। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোনো কিছুই দেখিনি আমি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম টিকা নিয়েছিলাম, সে সময় জ্বর আসতো। তবে এ টিকা নেওয়ার পর ব্যাথাও হয়নি, জ্বরও আসেনি। সবাই মেহেরবানি করে টিকা নেবেন।

অর্থমন্ত্রী বলেন, অনেকে এখন চিন্তা করে আমার দরকার নেই, আমি কখনও করোনায় আক্রান্ত হবো না। আমার টিকা নেওয়ার দরকার নেই। আমি মনে করি যে, টিকা নিলাম এর ফলে আমার উপকার হবে আশা করি, ঠিক তেমনিভাবে আমি প্রত্যাশা করি আমার এ টিকা দেয়ার কারণে আমি অন্য কাউকে আক্রান্ত করবো না। কারণ ভাইরাসটি মানুষ দ্বারা একজন থেকে আরেকজনের মধ্যে যায়।

তিনি বলেন, আমাদের কাজ হলো সবাইকে বুঝানো, এটা নেওয়া প্রয়োজন। এটার প্রয়োজনীতা যখন তারা বুঝবে সবাই নিশ্চয়ই টিকা নিতে আসবে। এটা আপনারদের (গণমাধ্যম) মাধ্যমে তারা এটা আরও ভালো বুঝতে পারবে। সেজন্য আমাদের টিকা নিয়ে বুঝাতে হবে। সবাইকে বুঝাতে হবে টিকা নেওয়া উচিত।

ভার্চ্যুয়াল থেকে সরাসরি কবে থেকে মিটিং শুরু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, অবশ্যই সবাই যদি টিকা নেন আমার সঙ্গে যারা থাকেন টিকা নিলে আমরা সরাসরি কাজ করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মেহেরবানি করে সবাই টিকা নিন: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৯:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১