ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি

প্রচলিত শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ কমছে: টেলিযোগাযোগ মন্ত্রী

আকাশ আইসিটি ডেস্ক : 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পরিবর্তনের ধারাবাহিকতায় প্রচলিত শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সামনে রোবটিক্স, আইওটি, বিগডাটা, ব্লকচেইন ইত্যাদি নতুন প্রযুক্তি প্রসারের ফলে আগামী দিনগুলোতে প্রচলিত ধারার শিক্ষায় কর্মসংস্থানের চ্যালেঞ্জ আরও বাড়বে।

চতুর্থ শিল্প বিপ্লব যুগের প্রযুক্তির প্রসারের ফলে শতকরা ৪০ ভাগ প্রচলিত পেশা বিলুপ্ত হয়ে যাবে।প্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী রাতে ওয়েবিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম এ কাশেম, উপাচার্য প্রফেসর আতিকুল আলম, স্যামসন বাংলাদেশ লিমিটেড এর এমডি ওয়াং সান চু প্রমূখ বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বর্তমান প্রজন্মকে অত্যন্ত মেধাবি হিসেবে আখ্যায়িত করে বলেন, শিক্ষা ব্যবস্থার ডিজিটাইজেশন হওয়া উচিৎ এবং এর শুরুটা প্রাথমিক বিদ্যালয় স্তর থেকে হতে হবে।তিনি বিশ্ববিদ্যালয় সমূহে প্রচলিত বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল যুগের উপযোগী দক্ষতা অর্জন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমরা চাই বা না চাই এর উপর ডিজিটাল বিপ্লব অপেক্ষা করবে না।

সবাইকে রোবটিক্স কিংবা আইওটি পড়তে হবে তাও নয় কিন্তু ডিজিটাল যুগে ডিজিটাল দক্ষতা অর্জন করার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার ডিজিটাল রূপান্তরের অগ্রদূত মোস্তাফা জব্বার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জ্ঞানভিত্তিক ডিজিটার সাম্যসমাজ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত কর্মসূচীকে বিশ্বে অনুকরণীয় কর্মসূচী উল্লেখ করে বলেন, গত ১২ বছরে বাংলাদেশের অর্জন করোনাকালে বাংলাদেশের সক্ষমতা প্রমাণ করেছে।তিনি বলেন, নতুন প্রজন্মকে নতুন দিগন্তে নতুন পথে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয় সমূহকে ব্যাপক ভূমিকা রাখতে হবে।

কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার বলেন, চতুর্থ শিল্প বিপ্লব ইউরোপ আমেরিকাসহ উন্নত বিশ্বে মানুষের বিদ্যমান ঘাটতি মিটাবে কিন্তু জনবহুল দেশ হিসেবে আমাদের জন্য তার চিত্রটা হবে বিপরীত।আমাদের মানুষ আছে, তারা যন্ত্র বানাবে এবং যন্ত্রের ব্যবহার শিখবে। কোন প্রযুক্তি মানুষের মেধা ও সৃজনশীলতার স্থান কখনো দখল করতে পারবে না বলে তিনি তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার ডিজিটাল রূপান্তরকে সময়ের দাবি হিসেবে তুলে ধরে মতামত ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

প্রচলিত শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ কমছে: টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট সময় ০৯:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১