ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি

‘একাডেমিয়ার উদ্ভাবনী চিন্তাকে সেবায় রূপান্তর করবে ইউনিবেটর’

আকাশ আইসিটি ডেস্ক :  

শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের থিসিস বা এসাইনমেন্টের উদ্ভাবনী চিন্তা, ধারণা ও সম্ভাবনাকে সেবায় রূপান্তর করতে চায় সরকার। এর জন্য ইউনিভার্সিটি ইনকিউবেটর (ইউনিবেটর) প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরে আয়োজিত ইউনিবেটর প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি। বাংলাদেশ হাইটেক পার্ক ও আইইবি যৌথভাবে এর আয়োজন করে।

পলক বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, গ্র্যাজুয়েট কিংবা গবেষকদের থিসিস, ফাইনাল ইয়ার প্রজেক্ট কিংবা এসাইনমেন্টগুলোর সকল উদ্ভাবনী চিন্তা, ধারনা ও সেগুলো ভিত্তিক সম্ভাবনাকে পন্য বা সেবায় রুপান্তরের মাধ্যমে বিজনেস ভেঞ্চারে পরিনত করার জন্যেই ইউনিভার্সিটি ইনকিউবেটর চালু করা হয়েছে।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, প্রতি বছর প্রায় ১০ লাখ গ্র্যাজুয়েট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো হতে পাস করে বের হয়। নিয়মানুসারে তাদের প্রত্যেককেই কোনো না কোনো থিসিস, রিসার্চ কিংবা ফাইনাল ইয়ার প্রজেক্ট জমা দিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হয়।

শিক্ষক, শিক্ষার্থী, গ্র্যাজুয়েট কিংবা গবেষকদের এই রিপোর্টগুলোতে বেশ কিছু ডিজরাপটিভ প্রযুক্তি ও উদ্ভাবনী আইডিয়া থাকে। সেগুলো বাস্তব জীবনে পণ্য কিংবা সেবায় রুপান্তর করে সেটার ভিত্তিতে নতুন নতুন বিজনেস ভেঞ্চার তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেন্টর তৈরির জন্য ইউনিবেটর প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ হাই-টেক পার্কের আওতাধীন শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার চুয়েট প্রকল্প এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টার।

ইউনিবেটর প্রোগ্রামের প্রথম ধাপে ২০টি বাছাইকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেন্টর হিসেবে গড়ে তোলার জন্য চারদিন ব্যাপী বাংলাদেশের প্রথম মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প আয়োজন, দেশ সেরা ১০টি একাডেমিক প্রজেক্ট বাছাই এর প্রতিযোগিতা এবং সেই ১০টি প্রজেক্টকে মাস ব্যাপী ইনকিউবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের স্টার্টআপ হিসেবে বাজারে আনার পরিকল্পনা করা হয়েছে। সেরা ১০টি প্রকল্পকে বিনামূল্যে এক মাসের ইনকিউবেশন, স্টার্টআপ লঞ্চিং প্রোগ্রামসহ যাবতীয় ট্রেনিং এবং মেন্টরিং সুবিধা দেয়া হবে এই প্ল্যাটফর্ম থেকে। এ ছাড়াও বাংলাদেশ হাইটেক পার্ক স্থাপিত শেখ কামাল আইটি ট্রেনিং ও বিজনেস ইনকিউবেটর ও সফটওয়ার টেকনোলজি পার্কের মত স্থাপনাগুলোতে ১ বছরের জন্য বিজনেস স্পেস প্রদান করার পাশাপাশি ইনোভেশন ডিজাইন এন্ড অন্ট্রাপ্রেনরশীপ একাডেমী (আইডিয়া) প্রকল্প এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড হতে ১০ লক্ষ টাকার অনুদানসহ ইক্যুইটি ফান্ডিং এর জন্যও সুযোগ প্রদান করা হবে।

ইউনিবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি (সচিব), ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক(প্রশাসন ও অর্থ) এ এন এম সফিকুল ইসলাম (যুগ্ম সচিব)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (টেকনিক্যাল) সৈয়দ জাহুরুল ইসলাম, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরামর্শক(স্টার্টআপ পলিসি ও ইনকিউবেশন স্ট্র্যাটেজি) আশিকুর রহমান রুপম, সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী মো. রনক আহসানসহ দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ২০জন শিক্ষক ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

‘একাডেমিয়ার উদ্ভাবনী চিন্তাকে সেবায় রূপান্তর করবে ইউনিবেটর’

আপডেট সময় ১০:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১