ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাথায় আঘাত করে অজ্ঞান অবস্থায় ধর্ষণের পর হত্যা করা হয় ছোঁয়াকে

আকাশ জাতীয় ডেস্ক:  

খুলনা নগরীর দৌলতপুরের বীনাপানি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দে ছোঁয়াকে ধর্ষণের পর অমানবিকভাবে হত্যা করা হয়েছে। লাশ গুম করার জন্য কয়েকবার চেষ্টা করা হলে সম্ভব হয়নি।

কম্বল দেওয়ার প্রলোভন দেখিয়ে ভবনের ছাদে নিয়ে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে বণিকপাড়ার প্রভাত রুদ্রের ছেলে প্রীতম রুদ্র (২৭)। শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় প্রীতম।

পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি কম্বলের প্রলোভন দেখিয়ে অঙ্কিতাকে বণিকপাড়ার ‘বীনাপানি’ ভবনের ছাদে নেয় প্রীতম। এ সময় ধর্ষণের চেষ্টা চালালে চিৎকারের একপর্যায়ে তার মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে। এতে অঙ্কিতা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ধর্ষণ শেষে নাইলনের দড়ি ও পরনের জুতার ফিতা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট সারোয়ার আহমেদের আদালতে দুপুরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বীনাপানি ভবনের মালিক প্রীতম। জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়।

দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন জানান, আদালতে দেয়া জবানবন্দিতে প্রীতম জানিয়েছে- হত্যার পর বস্তায় ভরে শিশুর লাশ প্রথমে গ্যারেজে সিমেন্টের বস্তার পাশে ও পরবর্তীতে গন্ধ ছড়িয়ে পড়লে বিউটি পার্লারের বাথরুমে লুকিয়ে রাখা হয়। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত নয় বলে সে স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি দুপুরে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ২৮ জানুয়ারি শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধারের পর প্রীতমসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। শুক্রবার রাতে প্রীতমকে মামলায় গ্রেফতার দেখানো হয়। আটক অপর সাতজনকে ছেড়ে দেয়া হবে বলে ওসি জানান।

এদিকে অঙ্কিতা দে ছোঁয়া হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার বিকালে নগরীর দৌলতপুরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাথায় আঘাত করে অজ্ঞান অবস্থায় ধর্ষণের পর হত্যা করা হয় ছোঁয়াকে

আপডেট সময় ১০:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১