ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তানভীর হত্যা: সহযোগী লিমন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর আহমেদ হত্যার ঘটনায় জড়িত আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম লিমন মিয়া (১৯)।

শুক্রবার রাতে উপজেলার মড়রা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। লিমন মড়রা গ্রামের মরম আলীর ছেলে। তানভীর হত্যা মামলায় এ নিয়ে চার আসামি গ্রেফতার হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার লিমন হত্যাকারীদের অন্যতম সহযোগী। তানভীরকে ফোন দিয়ে লিমন বাড়ি থেকে বের করে আনে। আদালতে তার রিমান্ড চাওয়া হবে।

এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত উজ্জ্বল, শান্ত ও জাহিদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জানা যায়, গত ২৪ জানুয়ারি উজ্জ্বল, জাহিদ এবং শান্ত তানভীরকে হত্যার ছক কষে। তাদের পরিকল্পনা মোতাবেক উজ্জ্বল তানভীরের গলায় সুতা দিয়ে ফাঁস দেয়। শান্ত এবং জাহিদ উভয়েই তানভীরের মুখ চেপে ধরে রাখে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পরে তানভীর।

পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তানভীরের মৃতদেহটি পাশের পুকুরের কাঁদার নিচে মাটি চাপা দিয়ে রাখে। উক্ত স্থানে অনেক কচুরিপানা দিয়ে রাখে যাতে মরদেহের সন্ধান কেউ না পায়।

এরপর উজ্জ্বল এবং জাহিদ তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপহরণের নাটক সাজায়। জাহিদ তানভীরের ব্যবহৃত সিম থেকে তার বাবার নাম্বার সংগ্রহ করে এবং উজ্জ্বলের পরামর্শ অনুযায়ী মুক্তিপণের জন্য ৮০ লাখ টাকা দাবি করে।

যা ছিল তাদেরই পরিকল্পনার অংশ বিশেষ। গত মঙ্গলবার দুপুরে আসামি উজ্জ্বলের বাড়ির পরিত্যক্ত একটি ডোবা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যার ঘটনায় গত বুধবার তানভীরের বাবা পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তানভীর হত্যা: সহযোগী লিমন গ্রেফতার

আপডেট সময় ০২:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১