ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪

বাংলাদেশে অফ-শোর ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান

আকাশ আইসিটি ডেস্ক :   

জাপানি আইটি উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে অফ-শোর ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশের তরুণদের কাজে লাগাতে জাপানি আইটি উদ্যোক্তাদের প্রতি এ আহ্বান জানান তিনি।

পাশাপাশি বাংলাদেশি আইটি প্রতিষ্ঠানগুলোকে জাপানের ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুতারোপ করেন তিনি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) অনলাইনে আয়োজিত ‘বাংলাদেশ জাপান বিটুবি আইটি বিজনেস ম্যাচমেকিং মিটিং ২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পলক। জাপানি কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপন, বাজার গবেষণার লক্ষ্যে জাপানস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

এসময় পলক বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমন্বিত উন্নয়ন সূচকে অনেক বড় দেশকে ছাড়িয়ে বাংলাদেশ বর্তমানে ৩৪ তম অবস্থানে রয়েছে। আগামী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনৈতিক দেশ। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গ্লোবাল অনলাইন ওয়ার্কফোর্সে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এ সাফল্য অর্জনে চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে দেশের সব খাতে আইসিটির স্মার্ট ব্যবহার। ’

প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলোকে ব্যয় সাশ্রয়ী সেবা দিতে ৩৯টি হাই-টেক পার্ক নির্মাণ করা হচ্ছে। ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার, স্কুল অব ফিউচার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে। ২০২৫ সালে আইটি খাত হতে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ’

পলক জাপান বাংলাদেশের দীর্ঘ পরীক্ষিত বন্ধু ও উন্নয়ন সহযোগী উল্লেখ করে বলেন, ‘জাপানি তথ্যপ্রযুক্তি কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপন, ব্যবসা সম্প্রসারণ, এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে এ বিটুবি ম্যাচমেকিং প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজিন্সির (জাইকা) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. হায়াকাওয়া ইউহো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্টো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউটের জেনারেল ম্যানেজার মি. ইমামুরা তাকেশি।

পরে প্রতিমন্ত্রী বিটুবি ম্যাচমেকিং প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

বাংলাদেশে অফ-শোর ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান

আপডেট সময় ১০:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১