সৌদি আরব এবং পাকিস্তানের সঙ্গে আঙ্কারার যৌথ প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন প্রক্রিয়া চূড়ান্ত করল তুরস্ক। শনিবার দেশটির সরকারি গেজেটে এই সংক্রান্ত আইন প্রকাশের মধ্য দিয়ে কার্যক্রমটি শেষ হয়। সিদ্ধান্তটি গত ১৩ নভেম্বর জারি হলেও গেজেটে প্রকাশের পরপরই তা আইন হিসেবে কার্যকর হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের আইনসভায় চুক্তিটির ওপর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছিল। এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন পায়।
তিন দেশের শীর্ষ নেতৃত্বের স্বাক্ষর
মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে প্রতিরক্ষা যোগাযোগ জোরদারে এটি একটি বড় পদক্ষেপ। গত ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে চুক্তিটির মূল রূপরেখা তৈরি হয়। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যৌথভাবে এতে স্বাক্ষর করেন।
সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ধারা
- তিন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সুনির্দিষ্ট সামরিক সমন্বয় নিশ্চিত করা।
- নিরাপত্তা ও কৌশলগত ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের নিয়মিত আদান-প্রদান করা।
- প্রতিরক্ষা শিল্প খাতে যৌথ উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি করা।
আমেরিকা, ইসরায়েল ও ইরানকে ঘিরে যখন গোটা মধ্যপ্রাচ্যজুড়ে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই ত্রিপক্ষীয় সমঝোতা ভিন্ন মাত্রা পেল। চুক্তিটির চূড়ান্ত বাস্তবায়নে এখন যৌথ কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সচিবালয়ে অনুমোদনের শেষ দলিলগুলো জমা দেওয়ার কার্যক্রম বাকি রয়েছে। এর মাধ্যমে পারস্পরিক নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















