দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে ১ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩৪ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনা বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৭৬ জন করে এবং সিলেট বিভাগে ৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে এ বছর মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩ জনে।
উল্লেখ্য, এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়েছিলেন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 























