ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই: শ্রিংলা

আকাশ জাতীয় ডেস্ক: 

‘ভারত করোনার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে’ এমন খবরে বাংলাদেশে টিকা পাওয়া নিয়ে সংশয় দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আশ্বস্ত করেছেন, বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। বাংলাদেশ প্রথম থেকেই টিকা পাবে।

বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘সেরাম ইনস্টিটিউটের প্রধানের যে বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে, তা আমাদের নজরে এসেছে। এতে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ, ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে আবিষ্কৃত টিকা উৎপাদন হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (এসআইআই)। এই টিকার নাম দেয়া হয়েছে ‘কোভিশিল্ড’। সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আমদানি করতে ইতিমধ্যে চুক্তি করেছে বাংলাদেশ। বেক্সিমকোর মাধ্যমে হওয়া এই চুক্তিতে প্রতি মাসে ৫০ হাজার পিস করে ছয় মাসে মোট তিন লাখ ডোজ টিকা আসবে।

বেক্সিমকো থেকে বলা হয়েছে, বাংলাদেশ সরকার টিকার অনুষ্ঠানিক অনুমোদন দেয়ার এক মাসের মধ্যেই টিকা সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। ইতিমধ্যে সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তর এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আশা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই চলে আসবে মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিকা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই: শ্রিংলা

আপডেট সময় ১০:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১