ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

আর লকডাউনের কথা ভাবছে না সরকার

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ সামলাতে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিলেও আর লকডাউনে যাওয়ার কথা এখনও চিন্তা-ভাবনা করছে না সরকার।

দ্বিতীয় ওয়েভ নিয়ে সরকারপ্রধানের প্রস্তুতির নির্দেশের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণের পর ছয় মাসের মাথায় ২২ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০০৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন। সংক্রমণের কারণে ২৬ মার্চ থেকে ৬৬ দিনের সাধারণ ছুটি (লকডাউন) শেষে ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরতে শুরু করে জনজীবন।

টানা ৬৬ দিনের ওই লকডাউনে গণপরিবহন বন্ধ ছাড়াও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। এখন অবধি বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

বিশ্বের অনেক দেশেই, বিশেষ করে শীত প্রধান দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে শীতের শুরুতে নভেম্বরের শেষ থেকে দ্বিতীয় ওয়েভ আসে কি না সেই প্রস্তুতি রাখতে হবে। দ্বিতীয় ওয়েভ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিতে হবে।

এ নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আবার লকডাউনের মতো কোন ঘটনা ঘটছে কি না- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা ওটা (লকডাউন) এখনও চিন্তা করিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, অর্থনীতিকে সচল রেখেই করোনার সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ সামলানো হবে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগগুলোকে ৭-১০ দেনর মধ্যে কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

আর লকডাউনের কথা ভাবছে না সরকার

আপডেট সময় ০৮:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০