ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটিতে ফেরত যেতে হলে কাতার সরকারের বেশকিছু নিয়ম অনুসরণ করতে হবে প্রবাসীদের।

শনিবার (২৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের জন্য সে দেশের সরকারের শর্তগুলি ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, আবাসিক পারমিটধারী গার্হস্থ্য কর্মী, কোম্পানি স্পন্সর ও অন্যান্য কর্মীদের কাতার সরকার ঘোষিত নিয়মাবলী অনুসরণ করতে হবে।

কাতারে ফিরতে যাত্রীদের অবশ্যই ব্যতিক্রমী প্রবেশ অনুমতি (এক্সেপশনাল এন্ট্রি পারমিট) সংগ্রহ করতে হবে। যার একটি কপি সঙ্গে রাখতে হবে এবং একটি কপি কাতার এয়ারপোর্টে জমা দিতে হবে।

এই পারমিট সংগ্রহের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিংয়ের কপি দাখিল করতে হবে।

এক্সেপশনাল এন্ট্রি পারমিটের জন্য এই লিংকে https://portal.www.gov.qa/wps/portal/qsports/home/ আবেদন করা যাবে। যাত্রীদের অবশ্যই কাতারে প্রবেশের আগেই ‘হেল্থ অ্যাসেসমেন্ট ফরম’ পূরণ করে সঙ্গে নিয়ে যেতে হবে।

আরও বলা হয়, কাতার এয়ারপোর্টে যাত্রীর পিসিআর টেস্ট করানো হবে। পিসিআর টেস্টের খরচ যাত্রীকেই বহন করতে হবে। যাত্রীদের অবশ্যই মোবাইলে ‘EHTERAZ’ অ্যাপস ডাউনলোড করতে হবে।

কাতার সরকারের এসব নির্দেশাবলী যথাযথভাবে পালন না করলে বোর্ডিং পাস দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

হোটেল বুকিং ও অন্যান্য নিয়মাবলী বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.qatarairwaysholidays.com/qa-en/domestic-staff-and-company-sponsored-workers

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

আপডেট সময় ০৪:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০