ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

‘ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তি মুসলমানদের রক্তাক্ত করছে’

আকাশ জাতীয় ডেস্ক: 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুছ আহমাদ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শান্তিচুক্তি, অর্থাৎ পরিপূর্ণ সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের এ সিদ্ধান্ত মুসলিম বিশ্বকে হতবাক করেছে।

একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের এ সিদ্ধান্ত মুসলিম উম্মাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের বুকে ছুরিকাঘাতের শামিল। মুসলমানদের রক্তাক্ত করছে।
সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ চুক্তি ইসরায়েলের আগুনেই তেল ঢালবে। ইসরায়েল-আমিরাত চুক্তির ফলে প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অপরের সঙ্গে লড়াই করার জন্য ক্ষমতা বাড়াবে। মুসলিম দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক নষ্ট হবে। এ চুক্তি ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং ফিলিস্তিন তাদের অধীন হবে। তখন ফিলিস্তিনি এবং যারা তাদের প্রতি সহানুভূতিশীল তারা, অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে। এর অর্থ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে।

মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। ফিলিস্তিনের অধিকার, আদর্শ, লক্ষ্য, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের যখন সোচ্চার হওয়া সময়ের দাবি, তখন সংযুক্ত আরব আমিরাতের এ সিদ্ধান্ত মুসলিম উম্মাহর প্রতি এক নির্মম উপহাস ছাড়া আর কিছু নয়। ইসরায়েলের হঠকারিতার কারণে ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে অশান্তির দাবানল জ্বলছে। আমরা মুসলিম বিশ্বকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও তাদের আগ্রাসী নীতির প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের আহ্বান জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

হত্যার হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা

‘ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তি মুসলমানদের রক্তাক্ত করছে’

আপডেট সময় ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০