ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান শপথের দরকার নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২ ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

ভারতে ৪ মাস জেল খেটে দেশে ফিরলো তাবলিগ জামাতের ১৭ সদস্য

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের তাবলিগ জামাতের ১৭ জনকে হস্তান্তর করেছে। গতকাল রবিবার (১০ আগস্ট) তাবলিগ জামাতের এই ১৭ জন সদস্যকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে ১৪ দিনের জন্য যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে ভারতে করোনা ছড়ানোর অভিযোগে তাদেরকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।

জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলিগ জামাতের কর্মীরা পাসপোর্ট যোগে ভারতে যায়। এসময় ভারতে করোনা প্রাদুর্ভাব দেখা দেয়। এ অবস্থার মধ্যে তাবলিগ কর্মীরা সেখানে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগ আনে ভারত সরকার। পরে ভারতের পুলিশ তাদের আটক করে হরিয়ানা জেলখানায় পাঠায়। সেখানকার আদালত তাদের ৪ মাস সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর গতকাল ওই ১৭ জন সদস্য দেশে ফিরে আসেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান বলেন, ভারতে আটক তাবলিগ জামাতের ৮ নারীসহ ১৭জনকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, ফেরত আসা তাবলিগ সদস্যদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গণজামায়াতে মধ্যে ছিলেন। তারপর তারা ৪ মাস জেল হাজতে ছিলেন । তাদের শরীরে করোনাভাইরাস আছে কিনা সেজন্য ১৪ দিনের জন্য সরকারি তত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে, দেশে ফেরত আসা তাব্লিগ জামাতের এক সদস্য জানান, বাকিদেরকেও পর্যায়ক্রমে ফেরত পাঠাবে বলে তাদেরকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতে ৪ মাস জেল খেটে দেশে ফিরলো তাবলিগ জামাতের ১৭ সদস্য

আপডেট সময় ১২:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০