ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না : পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

চীন-ভারত উত্তেজনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন-ভারত উত্তেজনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক এবং চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক।’

তিনি বলেন, চীন আমাদের দেশের প্রায় ৮ হাজারেরও বেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। এ নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না।’
এ কে আব্দুল মোমেন বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা রক্তের সম্পর্ক সৃষ্টি করেছে। আগামী বছর আমরা ৫০ বছর পূর্তি উৎসব করবো। আমাদের বিজয়, ভারতের বিজয়। আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন। ভারতের সাথেও যেমন আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, তেমনি চীনের সাথেও আছে। ইতিমধ্যে চীন আমাদের দেশে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করছে। আমরা সবাই মিলে যৌথভাবে কাজ করবো।

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যারা এখনো দেশের বাইরে পলাতক আছেন, তাদের দেশে ফিরিয়ে এনে এই মুজিববর্ষেই বিচার করা হবে। এজন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু এটা অন্য দেশের ওপরও নির্ভর করে, তাই একটু বিলম্ব হচ্ছে।

এক সংক্ষিপ্ত সফরে শনিবার সকালে মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভাট্টাচার্য, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু ও মুজিবনগর উপজেলার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০