ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালামকে দুদকে তলব

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মাস্ক ও পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) কেলেঙ্কারি ও রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ১২ ও ১৩ আগস্ট তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ আগস্ট মাস্ক ও পিপিই’র বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এবং ১৩ আগস্ট রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির অভিযোগে হাজির হতে বলা হয়েছে।
এর আগে সমালোচনার মুখে আবুল কালাম আজাদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। প্রক্রিয়া শেষে ২২ জুলাই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

পরের দিন ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালামকে দুদকে তলব

আপডেট সময় ০৪:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০