ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

সিনহা হত্যাকাণ্ড তদন্তে সত্যের উদঘাটন করা হবে : কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌এসএসএফের সাবেক কর্মকর্তা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের মাধ্যমে সত্যের উদঘাটন করা হবে। যাতে কেউ পার পেয়ে যেতে না পারে। আমি এ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

আজ সকালে সংসদ ভবনে তার বাসভবন থেকে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এর আগে শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবাহনী ক্লাব ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ব্রিফিংয়ে জাতির পিতার বড় ছেলে শহীদ শেখ কামালের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, শহীদ শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী এবং নির্লোভ, নির্মহ। যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও ছিলেন অতি সাধারণ।

তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি হলো আদর্শবাদী রাজনীতি মজবুত করার নিখাদ বুনিয়াদ। তাই শেখ কামাল রাজনীতির সংস্কৃতিকে টেকসই করার জন্য সংস্কৃতির রাজনীতির ওপর গুরুত্বারোপ করেছিলেন।

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উৎকর্ষ সাধনে ক্রীড়া ও সংস্কৃতির নিগূঢ় শক্তিতে বলিয়ান হতে পারলে সবকিছুই কল্যাণমুখী হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বোধ শেখ কামালের মধ্যে প্রবলভাবে জেগে উঠেছিল।

তিনি বলেন, শেখ কামাল উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি আধুনিক ফুটবল ও ক্রিকেটের প্রবর্তক ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ শেখ কামালের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী

সিনহা হত্যাকাণ্ড তদন্তে সত্যের উদঘাটন করা হবে : কাদের

আপডেট সময় ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০