ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৪৬,৬৭৪, নতুন ২৬৫৪, মৃত্যু ৩৩

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ২৬৭ জনে।

বুধবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য মিলেছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে ১১ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৫ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি।

‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।’

নাসিমা সুলতানা বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী আট জন।

‘এ পর্যন্ত দুই হাজার ৫৭৪ জন পুরুষ মারা গেছেন ও নারী ৬৯৩ জন। মৃতদের মধ্যে ৭৮ দশমিক ৭৯ শতাংশ পুরুষ, আর ২১ দশমিক ২১ শতাংশ নারী।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৪৬,৬৭৪, নতুন ২৬৫৪, মৃত্যু ৩৩

আপডেট সময় ০৩:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০