ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদের মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মঙ্গলবার বিকালে নিহত সিনহার মাকে টেলিফোন করে সান্তনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন।

খোঁজ-খবর নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে নিহতের পরিবার ধন্যবাদ জানিয়েছে বলেও জানান প্রেস সচিব।

গত শুক্রবার কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। পুলিশের ভাষ্য, সিনহার গাড়িতে চেক করতে চাইলে তিনি তর্কাতর্কির এক পর্যায়ে পিস্তল বের করেন। এ সময় বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী সিনহাকে পরপর কয়েকটি গুলি করেন। পুলিশ আরও দাবি করেছে, সিনহার গাড়ি থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে, একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। সিনহা নিজের পরিচয় দেয়ার পরও পুলিশ গুলে করে জানান তারা। এই ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবি করেছেন তারা।

জানা যায়, সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিল তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। ঘটনার নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এরই মধ্যে এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউসে বৈঠকে বসেছেন কমিটির সদস্যরা। ঘটনার বিষয়ে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস

আপডেট সময় ০৮:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০