ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচল, পরতে হবে মাস্ক

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আবার বাড়ানো হয়েছে সরকারি বিধি-নিষেধের মেয়াদ। আগামী ৩১ আগস্ট পর‌্যন্ত দেশে নিয়ন্ত্রিত চলাচল সীমা বাড়িয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে জানা যায়, আদেশে ১০টি বিষয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলাচল নিয়ন্ত্রণ চলবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে। আদেশে আরও বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবে না।

ঘরের বার হলে সব সময় মাস্ক পরতে হবে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাটবাজার, দোকান ইত্যাদিতে বাড়তি সতর্ক থাকতে হবে এবং রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে। এ ছাড়া সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলেও জানানো হয়।

দেশে করোনার প্রকোপ শুরুর পর গত ২৫ মার্চ থেকে দফায় দফায় সাধারণ ছুটি বাড়ায় সরকার। ৬৬ দিন পর সাধারণ ছুটি আর না বাড়ালেও ভাইরাস সংক্রমণ এড়াতে মাস্ক পরা, রোস্টার ভিত্তিক সরকারি অফিস কার‌্যক্রম পরিচালনা, গণপরিবহণে চলাচলে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়, যা এখনো বলবত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

পর্যটন মেলায় বিমানভাড়ায় ছাড় ঘোষণা ইউএস-বাংলার

৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচল, পরতে হবে মাস্ক

আপডেট সময় ০২:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০