ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঐশ্বরিয়া-আরাধ্যার সুস্থতায় অমিতাভের আনন্দাশ্রু

আকাশ বিনোদন ডেস্ক :

দুই সপ্তাহ পর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার আট বছরের মেয়ে আরাধ্যা। এতে দারুণ খুশি তার শ্বশুর অমিতাভ বচ্চন। পুত্রবধূ ও নাতনি সুস্থ হয়ে ওঠায় আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি বলিউড শাহেনশাহ।

টুইটবার্তায় অমিতাভ বলেন, আমাদের ছোট্ট মেয়ে (আরাধ্যা) আর বউমা হাসপাতাল থেকে মুক্তি পাওয়ায় আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। প্রভু তোমার অপার কৃপা।

সোমবার মা-মেয়ে দুজনেরই কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। এর পরই তারা হাসপাতাল ছাড়েন। তবে এখনও হাসপাতালেই রয়েছেন অমিতাভ ও অভিষেক বচ্চন। তারা এখনও সুস্থ হতে পারেননি।

টুইটারে অভিষেক লেখেন– ক্রমাগত প্রার্থনা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চিরঋণী। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তারা এখন বাড়িতেই থাকবেন। আমি ও আমার বাবা হাসপাতালে পর্যবেক্ষণে থাকব।

১১ জুলাই করোনা পজিটিভ ধরা পড়ায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বিগ বি। তিনি নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। পরের দিন করোনা ধরা পড়ে ঐশ্বরিয়ার।

প্রথমে তারা বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন। তবে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়। অন্যদিকে ভালো আছেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ও বাড়ির কর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঐশ্বরিয়া-আরাধ্যার সুস্থতায় অমিতাভের আনন্দাশ্রু

আপডেট সময় ১০:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০