ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সমুদ্র তীরে ৭৫ ফুট লম্বা তিমি! জল্পনা তুঙ্গে

আকাশ নিউজ ডেস্ক:  

প্রায়ই সমুদ্রের নানান জীব সম্পর্কে এমন অনেক আকর্ষণীয় তথ্য আসে যা অনেকটাই অবিশ্বাস্য। এবার তেমনই একটি খবর সামনে এলো। সমুদ্র তীরে দেখা গেল বিশাল লম্বা একটি জীব, যে ছবি এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল।

এটি আসলে একটি বিরাট নীল তিমি। ইন্দোনেশিয়ার একটি সমুদ্র তীর থেকে তোলা এই ছবিটি ভাইরাল হয়েছে। সমুদ্রের গভীর থেকে সেটি ভুল করে তীরের দিকে চলে আসে। এই বিশাল প্রাণীটি ছিল লম্বায় ৭৫ ফুট। পরীক্ষার পরে দেখা যায় ইতিমধ্যেই সেটি মারা গেছে।

ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার বাসিন্দারা সমুদ্রের নীল তিমি দেখতে পাড়ে গিয়ে জমা হয়েছেন। নুনহিলার না বাতু কপালা সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পাওয়া যায় ওই বিশাল তিমিটিকে। বহু মানুষ এই অতিকায় জীবের মৃত্যুতে শোক প্রকাশও করেছেন।

সমুদ্র সৈকতে বিশাল নীল তিমির খবর পেয়েই স্থানীয় লোকেরা নীল তিমি দেখতে জড়ো হয়ে যায়। কীভাবে এই জীব মারা গেল তা এখনও জানা যায়নি। তবে এক কর্মকর্তাদের বক্তব্য, খুব সম্ভবত ওই প্রাণীটি অন্য কোথাও মারা গেছে, তারপরে সেটি ভেসে ভেসে এসেছে এই সমুদ্র সৈকতে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। সমুদ্র তীরে এসেছে মৃত প্রাণীর দেহ। গত বছরের অক্টোবরেও কুপাংয়ের কাছে ৭টি তিমির মৃতদেহ পাওয়া গিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সমুদ্র তীরে ৭৫ ফুট লম্বা তিমি! জল্পনা তুঙ্গে

আপডেট সময় ১১:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০