ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৯৬,৩২৩, নতুন ২৭৩৩, মৃত্যু ৩৯

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৪৯৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন। সুস্থতার হার ৪৫ দশমিক ৪৮ শতাংশ।

তিনি আরও জানান, বর্তমানে ঢাকাসহ সারাদেশে ৮০টি পরীক্ষাগারে নুমনা সংগ্রহ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫৪৮টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৮৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৯৬,৩২৩, নতুন ২৭৩৩, মৃত্যু ৩৯

আপডেট সময় ০৪:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০