ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভুয়া ডাক্তার, নার্স ও হাসপাতালের খোঁজ নিতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটে যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে, সেগুলোতে কর্মরত ডাক্তার, নার্স, টেকনশিয়ানগণ প্রকৃত সনদধারী কিনা, সে বিষয়ে খোঁজ নিতে সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

আজ বুধবার এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে প্রেরণ করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসককে লেখা চিঠির শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনাকালে সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ কাজ করছেন, তাদেরকে অভিনন্দন জানান।

মন্ত্রী চিঠিতে লিখেছেন, অতি সম্প্রতি দেখা যাচ্ছে, দেশের কয়েকটি স্বাস্থ্য সেবা নামধারী প্রতিষ্ঠান করোনা চিকিৎসার নামে বিভিন্ন ধরনের ভুয়া টেস্ট রিপোর্টের মাধ্যমে জনগণকে প্রতারিত করছে। আবার অনেকে রোগীদের নিকট অনেক বেশি অর্থ আদায় করছে। ফলে স্বাস্থ্য সেবা প্রত্যাশীদের মনে ক্ষোভ যেমন বাড়ছে, তেমনি সরকারকেও বিব্রত হতে হচ্ছে। এ কারণে এ বিষয়ে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
ড. মোমেন উল্লেখ করেন, সিলেট জেলা ও মহানগরের যে সকল প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে, সেগুলো অনুমোদিত কিনা, এ সকল প্রতিষ্ঠানে নিয়োজিত ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান প্রকৃত সনদধারী কিনা বা তাদের পেশা পরিচালনা করার অনুমোদন আছে কিনা, এ সকল বিষয়সমূহ অনুসন্ধান জরুরি। সেই সাথে এ সকল প্রতিষ্ঠান থেকে প্রদেয় চিকিৎসা সেবার বিপরীতে যে অর্থ গ্রহণ করা হচ্ছে, তা গ্রহণযোগ্য কিনা এ বিষয়গুলো নিশ্চিত করা এখন সময়ের দাবি।

যে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটিয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুয়া ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ানদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভুয়া ডাক্তার, নার্স ও হাসপাতালের খোঁজ নিতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় ০৯:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০