ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বিজিবির ১১৯ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হাইকোর্টে স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৩৪ জনের মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছিল, তা থেকে ১১৯ জনের ক্ষেত্রে সেটি স্থগিত করেছেন হাইকোর্ট।

পৃথক দু’টি রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৭ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।

আব্দুল কাইয়ূম জানান, গেজেট বাতিল আইনানুগ না হওয়ায় ক্ষুব্ধ ব্যক্তিরা রিট করেছেন। আজ আদালত পৃথক রিটের শুনানি নিয়ে ১১৯ জনের ক্ষেত্রে গেজেটটি নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন।

বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেনসহ ৮৭ জন এবং টাঙ্গাইলের সদর উপজেলার বেথবাড়ীর ফজলুল হকসহ ৩২ জন এ দু’টি রিট করেন।

গত ৭ জুন এক হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের এক হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

এর আগে এক রিটের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন শুধু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অবসরপ্রাপ্ত হাবিলদার মো. আবু তাহেরের ক্ষেত্রেও গেজেটটি স্থগিত করেছিলেন হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল

বিজিবির ১১৯ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হাইকোর্টে স্থগিত

আপডেট সময় ০১:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০