ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারওয়ান বাজারে গ্যারেজে আগুন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদেষ্টা যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে, তারাই পালাবে : মামুনুল হক মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের জুলাই সনদে স্বাক্ষর এনসিপির, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান হাসিনার উপস্থিতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না: মির্জা ফখরুল ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত নির্বাচন হয়েছে করাপটেড পদ্ধতিতে, ইসিকে ক্ষমা চাইতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৩৭৭৮৭,নতুন ৩৮০৯, মৃত্যু ৪৩

আকাশ জাতীয় ডেস্ক:

২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৭৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে।

রোববার (২৮ জুন) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।

তিনি আরো জানান, সারাদেশে ৬৮টি ল্যাব আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৫টি ল্যাবের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪ টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ৩০ হাজার ১৯৭টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৩ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও নারী ১৪ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে দুই জন করে চার জন, খুলনা ও সিলেট বিভাগে তিন জন করে ছয় জন, রংপুর বিভাগে এক জন ও ময়মনসিংহ বিভাগে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাসায় মারা গেছেন ১২ জন। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এক জনকে। মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন ও ২১ থেকে থেকে ৩০ বছরের মধ্যে দুই জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭১৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৬১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২৪ হাজার ৮১০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৫২৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৩৭৭৮৭,নতুন ৩৮০৯, মৃত্যু ৪৩

আপডেট সময় ০৪:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০