ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৩৩৯৭৮নতুন ৩৫০৪, মৃত্যু ৩৪

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে।

শনিবার (২৭ জুন) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছের এক হাজার ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন।

তিনি আরো জানান, সারাদেশে ল্যাব আছে ৬৭টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৮টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে সাত লাখ ১২ হাজার ৯৮টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও নারী দুই জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী ও সিলেট বিভাগে চার জন করে আট জন, রংপুর বিভাগে দুই জন, খুলনা বিভাগে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন ও বাসায় মারা গেছেন চার জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭২৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২৪ হাজার ৯৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ২৬৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৩৩৯৭৮নতুন ৩৫০৪, মৃত্যু ৩৪

আপডেট সময় ০৪:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০