ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান হাসিনার উপস্থিতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না: মির্জা ফখরুল ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত নির্বাচন হয়েছে করাপটেড পদ্ধতিতে, ইসিকে ক্ষমা চাইতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সংসদ সদস্য পদে নির্বাচিতদের শপথ পড়াতে সিইসিকে চিঠি হামলা-নির্যাতনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে নির্বাচন প্রশংসিত হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান নতুন জোট ও নতুন প্রতীকের প্রস্তাব অলি আহমদের রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রবাসীদের দুর্দশা লাঘবে ৯ মিশনপ্রধানকে সচেষ্ট থাকার আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক :

করোনা মহামারিকে একটি বড় যুদ্ধ পরিস্থিতি উল্লেখ করে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের দুর্দশা লাঘবে সচেষ্ট থাকার জন্য বাংলাদেশের সব বৈদেশিক মিশনপ্রধানকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) মধ্যপ্রাচ্যের ৯টি দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।

কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন, ওমান, ইরাক এবং জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা এ ভিডিও কনফারেন্সে অংশ নেন। ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও সংযুক্ত ছিলেন।

কনফারেন্সে ড. মোমেন প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স যোদ্ধা উল্লেখ করে তাদের কেউ যেন না খেয়ে থাকে সেটা নিশ্চিত করতে রাষ্ট্রদূতদের সচেষ্ট থাকতে নির্দেশনা দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বালাদেশের কৃষি শ্রমিকরা অত্যন্ত দক্ষ। বাংলাদেশের শ্রমিকদের জন্য কৃষি উৎপাদন, মৎস্য চাষসহ বিভিন্ন ক্ষেত্রে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে রাষ্ট্রদূতদের সক্রিয় থাকতে হবে। করোনা পরবর্তী পৃথিবীর খাদ্যচাহিদা পূরণে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে কৃষিকাজে বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে পারবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ জানান।

প্রবাসী শ্রমিকরা বিভিন্ন দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। কেউ যেন হঠাৎ চাকুরিচ্যুত না হয়, বা চাকুরিচ্যুত হলে যেন ৬ মাসের বেতন ও অন্যান্য ভাতা পায় সে বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে রাষ্ট্রদূতদের যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ জানানা ড. মোমেন। তিনি বলেন, কোয়ারেন্টিন সুবিধা নিশ্চিত করে প্রবাসীদের কেউ দেশে ফিরতে চাইলে তাদের ধাপে ধাপে দেশে ফেরত আনা হবে। ড. মোমেন সব বৈদেশিক মিশনকে আরও আন্তরিকতার সঙ্গে কনস্যুলার সেবা দিতে আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

ইউক্রেনযুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের পরিবারকে বাড়ি দিলেন কিম জং-উন

প্রবাসীদের দুর্দশা লাঘবে ৯ মিশনপ্রধানকে সচেষ্ট থাকার আহ্বান

আপডেট সময় ১০:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০