ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা ব্যর্থতায় বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের ‘গার্ড অব ডিজঅনার’ (ভিডিও)

প্রথমবারের মতো হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যকর্মীদের তিরস্কারের মুখে পড়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্যকর্মীদের তিরস্কারের মুখে পড়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রথমবারের মতো হাসপাতাল পরিদর্শনে গেলে চিকিৎসাকর্মীরা ঘুরে পৃষ্ঠ প্রদর্শন করেন তাকে। খবর: ইউরোনিউজ।

করোনা ছড়িয়ে পড়ার পর এই প্রথম রাজধানী ব্রাসেলেসের সেন্ট পিটার হাসপাতালে যান সোফি উইলমেস। গাড়িতে করে যখন হাসপাতালের রাস্তা দিয়ে ভেতরে ঢোকেন তখন চিকিৎসকেরা উল্টোমুখ করেন প্রেসিডেন্টের দিকে। পাশাপাশি দাড়িয়ে ‘গার্ড অব ডিজঅনার’ দেন।

প্রতিবাদী ডাক্তাররা জানিয়েছেন, করোনা সামলানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় তারা এভাবে প্রধানমন্ত্রীকে পৃষ্ঠ প্রদর্শন করেন। বরং দেশটিতে করোনা শুরু হওয়ার পর সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের কর্মঘণ্টা বাড়ানোয় তারা আরও ক্ষুব্ধ হন।

চিকিৎসকদের কাছে ‘অপমানিত’ হওয়ার পর উইলমেস নিজেকে সামলে নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করছি এই প্রতিবাদের অর্থ আলোচনায় বসার আহ্বান। মহামারির পর সবই পাল্টে যাবে।

বেলজিয়ামে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৮০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৫২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা ব্যর্থতায় বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের ‘গার্ড অব ডিজঅনার’ (ভিডিও)

আপডেট সময় ০৫:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০