ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

করোনায় গ্রামীণ মজুরদের বাঁচাতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের বাঁচাতে ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

সোমাবার (১৮ মে) দুপুরের জাতীয় প্রেসক্লাবের সামনে স্মারকলিপি দেওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করে ক্ষেতমজুর সমিতির নেতারা।

ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন ও লিটন নন্দী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সোহেল আহমেদ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, এস এম শুভ, কল্লোল বণিক প্রমুখ।

মানববন্ধনে নেতারা বলেন, করোনা ভাইরাসের কারণে বর্তমানে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেছে। তাই পরিবার নিয়ে ক্ষুধার্ত অবস্থায় তাদের দিন পার করতে হচ্ছে। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, অন্যদিকে অভাবের তাড়নায় ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুররা এখন দিশেহারা। বর্তমান অবস্থা চলতে থাকলে দ্রুতই পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে উঠবে এবং না খেতে পেয়ে অনেক মানুষের মৃত্যু ঘটবে। তাই অবিলম্বে সরকারকে অসহায় মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

মানববন্ধন শেষে সমিতির নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন। একইসঙ্গে মানববন্ধন কর্মসূচি থেকে আগামী বুধবার (২০ মে) সারাদেশে জেলা-উপজেলায় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশের কর্মসূচিও ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

করোনায় গ্রামীণ মজুরদের বাঁচাতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

আপডেট সময় ০৫:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০