ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ২৩,৮৭০, নতুন ১৬০২,মৃত্যু ২১

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জনে।

সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ৪২টি ল্যাবের মধ্যে ঢাকার মধ্যে ২১টি ও ঢাকার বাইরে ২১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৯৩৩টি। পরীক্ষা করা হয়েছে নয় হাজার ৭৮৮টি। মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ১৯৬টি।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। এদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী চার জন। মৃত্যু ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন ও চট্টগ্রাম বিভাগে সাত জন, সিলেটে বিভাগে এক জন, রাজশাহী বিভাগের রয়েছেন এক জন। ২১ জনের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ১৭ জনের। আর বাসায় চার জনের। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ছয় জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে দুই জন।

নাসিমা সুলতানা বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৩১ জন। মোট আইসোলেশনে আছেন তিন হাজার ৩৮৩ জন। হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন তিন হাজার ৪১২ জন। অদ্যাবধি কোয়ারেন্টিনে এসেছেন ২ লাখ ৪৩ হাজার ৯০৭ জন। আর ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৭২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫০ হাজার ৮৮ জন। সারাদেশে ৬৪ জেলায় ৬২৬টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত। তৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা দেওয়া যাবে ৩১ হাজার ৮৪০ জনকে।

তিনি আরও বলেন, সারাদেশে আইসোলেশন শয্যা আছে ৯ হাজার ১৩৪টি। ঢাকার ভেতরে আছে তিন হাজার ১০০টি। ঢাকা সিটির বাইরে শয্যা আছে ছয় হাজার ৩১৪টি। আইসিইউ সংখ্যা আছে ৩৩৯টি, ডায়ালাসিস ইউনিট আছে ১০২টি।

Tag :
আপলোডকারীর তথ্য

ধেয়ে আসছে বৃষ্টিবলয়: সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশে

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ২৩,৮৭০, নতুন ১৬০২,মৃত্যু ২১

আপডেট সময় ০৩:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০