ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী স্বৈরাচারের আমলে বাগেরহাটে উন্নয়নের ছোঁয়া লাগেনি: ডেপুটি স্পিকার চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী

টাকার বস্তা উধাও, ন‌্যাশনাল ব্যাংকের ৪ জন কারাগা‌রে

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে উধাও হওয়ার ঘটনায় ব্যাংকটির ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পা‌ঠিয়ে‌ছেন আদালত।

বৃহস্প‌তিবার (১৪ মে) ঢ‌াকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন। কারাগা‌রে যাওয়া ব‌্যক্তিরা হলেন- ব্যাংকটির দিলকুশা শাখার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ডন (৪৩), গাড়িচালক আব্দুল লতিফ (৫৫) এবং দুই নিরাপত্তাকর্মী শাহ আলম (৫০) ও ইউনুস আলী (৫০)।

এর আগে গত মঙ্গলবার (১২ মে) এ চারজন‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য এক‌দি‌নের রিমা‌ন্ডে পা‌ঠান আদালত। ওই রিমান্ড শে‌ষে বৃহস্প‌তিবার (১৪ মে) তা‌দের আদাল‌তে হা‌জির ক‌রে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগা‌রে রাখার আবেদন ক‌রেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক, তদন্ত কর্মকর্তা শাওন কুমার বিশ্বাস। অপর‌দি‌কে আসা‌মিপ‌ক্ষে জা‌মিন আবেদন করা হয়। শুনা‌নি শে‌ষে বিচারক অভিযুক্তদের কারাগা‌রে পাঠান।

সিএমএম আদাল‌তে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক হেলাল উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেন।

গত রোববার (১০ মে) রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে উত্তোলন করে মতিঝিল প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় ৮০ লাখ টাকাভর্তি একটি বস্তা খোয়া যায়। টাকা বহন করা গাড়িটি বাবুবাজার এলাকায় পৌঁছালে টাকার বস্তা খোয়া যাওয়ার বিষয়টি টের পান গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা দুই সশস্ত্র নিরাপত্তাকর্মীকে নিয়ে পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা তোলেন। পরে টাকাসহ গাড়িতে করে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে রওনা হন তারা। পথে পুরান ঢাকার বাবুবাজারে পৌঁছানোর পর গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন, ৮০ লাখ টাকাভর্তি একটি বস্তা পাওয়া যাচ্ছে না। ওই ঘটনায় রোববার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে ওই চারজন‌কে পু‌লিশ হেফাজ‌তে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন

টাকার বস্তা উধাও, ন‌্যাশনাল ব্যাংকের ৪ জন কারাগা‌রে

আপডেট সময় ০৮:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০