ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা প্রাণ কাড়ল আরেক চিকিৎসকের

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইবনে সিনা ট্রাস্টের চিফ রেডিওলজিস্ট কনসালটেন্ট অধ্যাপক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ঢাকার সিএমএইচ-এ তিনি মারা যান।

মৃতের পরিবার সূত্রে বিষয়টি জানা গেছে। এছাড়া ইবনে সিনা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আকরামও মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্যার গতরাতে মারা গেছেন বলে আমি শুনেছি। উনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।’

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল মোকারিন করোনায় আক্রান্ত হলে প্রথমে তাকে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় সিএমএইচে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সোয়া ১১টার দিকে না ফেরার দেশে চলে যান প্রখ্যাত এই রেডিওলজিস্ট।

বুধবার বাদ ফজর তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা। ‘অযথা বাড়তি খরচ কেন করবেন? চলে আসুন ইবনে সিনায়’ এই বিজ্ঞাপনে আবুল মোকারিনকে গণমাধ্যমে দেখা যেত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা প্রাণ কাড়ল আরেক চিকিৎসকের

আপডেট সময় ০১:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০