ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

দায়িত্ব নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিক

আকাশ জাতীয় ডেস্ক:

টানা দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম। ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি।

বুধবার (১৩) ডিএনসিসি নগর ভবনে সীমিত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আতিকুল ইসলামের কাছে মেয়র পদের দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গেল ১ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির মেয়র পদে জয়লাভ করেন আতিকুল ইসলাম। এর আগে ডিএনসিরির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম মেয়াদে মেয়র নির্বাচিত হন আতিকুল। সেই মেয়াদে প্রায় এক বছর মেয়র পদে দায়িত্ব পালন করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী

দায়িত্ব নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিক

আপডেট সময় ০১:০০:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০