ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

আনসার বাহিনীকে মাস্ক-পিপিই দিল বসুন্ধরা গ্রুপ

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় এবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ২৫ হাজার মাস্ক ও তিন হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে ঢাকা মহানগর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশন) মো. মাহবুবুল ইসলামের কাছে এসব মাস্ক ও পিপিই হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

এ সময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম প্রমুখ।

বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশন) মাহবুবুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমরা মহাপরিচালক স্যারের নির্দেশে সারাদেশে স্বাধীনভাবে কাজ করছি। প্রাথমিকভাবে যখন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরে ডিউটি শুরু করেন তখন মহাপরিচালক স্যার নিজের উদ্যোগে পিপিই, মাস্ক ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন। এরপরে আমাদের বাহিনীকে নিরাপত্তা সামগ্রী দিয়ে বসুন্ধরা গ্রুপ যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা অত্যন্ত প্রসংশনীয়। শুধু এখনই না দেশে যখন কোনো দুর্যোগ আসে তখনই বসুন্ধরা গ্রুপ অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বসুন্ধরা গ্রুপের সুরক্ষা সামগ্রীতে আমরা উপকৃত হয়েছি। এসব সুরক্ষা সামগ্রী করোনা পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যদের উৎসাহিত ও সহায়তা করবে।

.বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করেছে এ শিল্পগ্রুপ।

এছাড়া করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকার চেকও হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান।

এর আগে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক, নৌবাহিনীকে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক খাদ্যসামগ্রী এবং ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ৫০ হাজার মাস্ক দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

এছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে। প্রতিদিন ইফতার করানো হচ্ছে পুলিশসহ কয়েক হাজার নিম্ন আয়ের মানুষকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী

আনসার বাহিনীকে মাস্ক-পিপিই দিল বসুন্ধরা গ্রুপ

আপডেট সময় ১২:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০