ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানুষের জীবন বাঁচাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য মানুষের জীবন বাঁচাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার দুপুরে জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রো-বায়োলজি বিভাগে স্থাপিত আন্তর্জাতিকমানের আরটিপিসিআর ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মুরাদ হাসান এ সব কথা বলেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জামালপুরের মার্কেটগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। লকডাউন কঠোরভাবে কার্যকর করতে না পারলে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপন সুফল বয়ে আনবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, এমপি ফরিদুল হক খান দুলাল, এমপি হোসনে আরা, শিক্ষা সচিব মাহবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এই ল্যাবে প্রতিবার ৯৬টি করোনার নমুনা পরীক্ষা হবে। জামালপুর জেলার পাশাপাশি আশপাশের জেলার করোনার নমুনা এই ল্যাবে পরীক্ষা করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানুষের জীবন বাঁচাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৯:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০