ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে গণস্বাস্থ্যের কিট পরীক্ষা শুরু করছে বিএসএমএমইউ

আকাশ জাতীয় ডেস্ক: 

নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্ত কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি জানান, চিঠিতে পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ও পরীক্ষার জন্য ২০০ কিট জমা দেওয়া জন্য বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্যকে বিএসএমএমইউ থেকে চিঠি পাঠানো হয়েছে। এর ফলে কিট পরীক্ষায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মনে করি।

তিনি বলেন, দুপুর দুইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়েছেন। চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ চার লক্ষ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। এটা সরকারি খরচ, এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর দুইটায় চিঠি আসায় আজকে ব্যাংকে টাকা জমা দিতে পারিনি, কাল বুধবার জমা দেব। একই সঙ্গে বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য দুইশত কিট চেয়েছেন সেটাও কাল এগারোটার মধ্যে পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত, মহামারী করোনাভাইরাসের পরীক্ষায় স্বল্পমূল্যের কিট উদ্ভাবন করে গণস্বাস্থ্য কেন্দ্র। সরকার প্রথম দিকে সেটি গ্রহণ করেনি। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে ৩০ এপ্রিল সরকারের ঔষধ প্রশাসন অধিদফতর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বা আইসিডিডিআরবিতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমতি দেয়া হয়।

২ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ এই কিট তৈরি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবশেষে গণস্বাস্থ্যের কিট পরীক্ষা শুরু করছে বিএসএমএমইউ

আপডেট সময় ০৯:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০