ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ছুটি বাড়ছে ঈদ পর্যন্ত!

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হচ্ছে বলে আভাস পাওয়া গেছে। আর ঈদের পরও দু’দিন সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। আগামী এক-দু’দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে।

তবে ঈদের ছুটির আগে চার দিনের জন্য অফিস খুলবে বলেও আলোচনায় রয়েছে।

গত ২৬ মার্চ থেকে দফায় দফায় বাড়ানো সাধারণ ছুটি আপাতত শেষ হচ্ছে ১৬ মে।

ছুটি বাড়লে ১৭ থেকে ২০ মে ঈদের আগে চারদিনসহ শবে কদর ও ঈদের ছুটি মিলে ২১ মে থেকে ২৬ মে ছয় দিন ঈদের ছুটির সঙ্গে ঘোষণা হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২৪ অথবা ২৫ মে। আর ঈদের পর ৩০ মে শনিবার পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী ছুটি ঘোষণা করা হবে।

মন্ত্রিপরিষদ সচিবকে কল করে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে ইনস্ট্রাকশন দেবেন। এরপরই জানা যাবে। আগামী এক-দু’দিনের মধ্যে সিদ্ধান্ত জানা যাবে।

জনপ্রশাসন সূত্র জানায়, রমজান ও ঈদকে সামনে রেখে গত ১০ মে থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এবং এর আগে পোশাক কারখানা খুলে দেওয়ায় রাস্তায় জনসমাগম বেড়েছে। আর সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় ঈদের আগে অফিস নাও খুলতে পারে।

করোনা পরিস্থিতির কারণে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটিতে অফিস-আদালত বন্ধ হয়ে যায়। শেষ দফায় আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয় সাধারণ ছুটি। এতে বিভিন্ন সেক্টরেই স্থবিরতা নেমে আসে।

তবে গত ২৬ এপ্রিল থেকে সীমিত পরিসরে বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ খুলে জরুরি প্রয়োজনী কাজ করছে সরকার। কিন্তু টানা ছুটিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অনেকেরই আয় উপার্জন কমে গেছে। ফলে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। গ্রামের অনেক মানুষ এখন ঢাকামুখী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার ছুটি বাড়ছে ঈদ পর্যন্ত!

আপডেট সময় ০৮:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০