ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

করোনা মুক্ত হয়ে একদিনেই হাসপাতাল ছাড়লেন ৭২ পুলিশ সদস্য

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন পুলিশ সদস্য হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দেড় শতাধিক পুলিশ সদস্য।

পুলিশ কর্মকর্তারা বলছেন, এতে বাহিনীর অন্যান্য সদস্যদের মনোবল আরও চাঙ্গা হচ্ছে। তাছাড়া প্রথম দিকের তুলনায় আক্রান্তের গতি কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম শানতু জানান, রোববার ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আক্রান্তরা পুলিশ সদরদফতর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এটিইউ, টিএন্ডআইএমসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, সরকারের আইইডিসিআরের প্রটোকল অনুযায়ী এ ৭২ পুলিশ সদস্যকে পরপর দুই বার কোভিড-১৯ টেস্ট করানো হয়। টেস্টে দুই বারই নেগেটিভ আসায় তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন চিকিৎসক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

করোনা মুক্ত হয়ে একদিনেই হাসপাতাল ছাড়লেন ৭২ পুলিশ সদস্য

আপডেট সময় ০৭:৪৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০