ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের করোনা টাস্কফোর্সের ৩ সদস্য কোয়ারেন্টিনে, ট্রাম্পের কী হবে?

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের গড়া ‘কনোরাভাইরাস টাস্কফোর্স’ এর তিনজন সদস্যকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন একজন ডোনাল্ড ট্রাম্প সরকারের একজন শীর্ষ কর্মকর্তা ও করোনা বিষয়ে সবচেয়ে ভোকাল ড. অ্যান্থনি ফাউসি।খবর সিএনএন ও এএফপির।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে বলছে, ফাউসির পাশাপাশি কোয়ারেন্টিনে যাওয়া টাস্কফোর্সের অপর দুই সদস্য হলেন- সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ড এবং খাদ্য ও স্বাস্থ্য অধিদফতরের কমিশনার স্টিভেন হ্যান।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলার করোভাইরাস আক্রান্ত হয়েছেন শুক্রবার এমন খবর প্রকাশিত হওয়ার পরের দিনই তাদের দুজনকে কোয়ারেন্টাইনে নেয়ার খবর এল। আর অ্যান্থনিকে নেয়া হয়েছে পরদিন।

করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ফাউসি। করোনায় আক্রান্ত হোয়াইট হাউসের কর্মকর্তার সংস্পর্শে আসার ইতিহাস না থাকায় তাকে সীমিত পরিসরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সংক্রামক রোগ বিভাগের প্রধান ডা. ফাউসি আগামী দুই সপ্তাহ নিজ বাড়িতে অবস্থান করবেন। এ সময়ে তাকে মাস্ক ব্যবহার করলেই চলবে।

অনলাইনে কাজও চালিয়ে যেতে পারবেন। জানা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মতো ফাউসিরও প্রতিদিন করোনাভাইরাস টেস্ট হত। এখন পর্যন্তই তার টেস্টের রিপোর্ট নেগেটিভ।

কোভিড-১৯ এ শনাক্ত হওয়া একজনের সংস্পর্শে আসায় রেডফিল্ড ও হ্যানকে পুরো নিয়মেই কোয়ারেন্টিনে থাকতে হবে বলে তাদের কর্মস্থল প্রতিষ্ঠানের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।

তবে করোনাভাইরাস টাস্কফোর্সের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি-না এ ব্যাপারে কিছু জানায়নি হোয়াইট হাউস।

ফাউসির সঙ্গে টানাপোড়েনে সম্প্রতি ‘করোনা টাস্কফোর্স’ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। একদিন পরই অবস্থান থেকে সরে আসেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে; মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের করোনা টাস্কফোর্সের ৩ সদস্য কোয়ারেন্টিনে, ট্রাম্পের কী হবে?

আপডেট সময় ০৫:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০