ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হোয়াইট হাউসে করোনা: রোজ নিজের পরীক্ষা করাবেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও প্রাণহানিতে দেশটির ধারেকাছেও নেই কেউ। কোভিড-১৯ ঢুকে পড়েছে হোয়াইট হাউসে।

সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তা। এ ঘটনার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন করোনার টেস্ট করাবেন তিনি।

বুধবার ওই কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এমন খবর পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা বিচলিত দেখা গেছে।

সাবধানতা অবলম্বনে এখন থেকে প্রতিদিন যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শরীরেও ভাইরাসটির উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে।

বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প নিজেই প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা হবে বলে জানান। তিনি কোভিড-১৯ থেকে সুরক্ষা নিশ্চিতে ব্যাপক ও ধারাবাহিক পরীক্ষার ওপরও জোর দেন।

ব্যক্তিগত কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর ট্রাম্পের শরীরে কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা হলেও তার ফল ‘নেগেটিভ’ আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কেবল ট্রাম্পই নয়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শরীরেও নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে হোয়াইট হাউস।

আক্রান্ত ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য। তার সঙ্গে মেলামেশার পরিমাণ ‘খুবই কম ছিল’ বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। পরিস্থিতিকে ‘খানিকটা অদ্ভূত’ হিসেবে অভিহিত করেন তিনি।

গত বছরের ১৭ মার্চ চীনের উহানে করোনাভাইরাস শনাক্ত হয়। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৭৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

হোয়াইট হাউসে করোনা: রোজ নিজের পরীক্ষা করাবেন ট্রাম্প

আপডেট সময় ০৩:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০