ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

করোনা পরিস্থিতিতে দেশে খাদ্য সংকট হবে না: শাজাহান খান

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় দেশে খাদ্য সংকট হবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর এলাকার আট শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শেষে তিনি এ দাবি করেন।

নৌমন্ত্রী বলেন, সরকার অসহায় হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে। প্রত্যেক এলাকায় দরিদ্র মানুষের তালিকা তৈরি করে ত্রাণ দেওয়া হচ্ছে। ভয়ের কিছুই নেই, করোনা ভাইরাস মোকাবিলায় দেশে খাদ্য সংকট হবে না। সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে, এতেই করোনা থেকে মুক্তি মিলবে।

প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়ে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, খুব প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। করোনায় সংক্রমণের ঝুঁকি এড়াতে নিয়মিতভাবে সাবান বা হ্যান্ড-স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

স্থানীয় সমাজসেবক কমলেশ ভক্তের উদ্যোগে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে অসহায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও ২ কেজি আলুসহ সাবান দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল হাসান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

করোনা পরিস্থিতিতে দেশে খাদ্য সংকট হবে না: শাজাহান খান

আপডেট সময় ০৭:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০